Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Monday, February 11, 2013

আর পোপ থাকবেন না ষোড়শ বেনেডিক্ট

আর পোপ থাকবেন না ষোড়শ বেনেডিক্ট

আর পোপ থাকবেন না ষোড়শ বেনেডিক্ট
ভ্যাটিকান সিটি: পদত্যাগ করতে চলেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট৷ শরীর ভালো যাচ্ছে না কয়েক দিন ধরেই৷ বয়স কামড় বসিয়েছে ৮৫ বছরের জীর্ণ দেহটায়৷ তাই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পোপ৷ সোমবার সকালে ভ্যাটিকান প্রাসাদে এমন ঘোষণা করে চমকে দিয়েছেন খ্রিস্টান দুনিয়াকে৷ 
যে দিন শপথ নিয়েছিলেন সেদিনও সাড়া ফেলেছিলেন৷ অভ্যাস বদলায়নি আট বছর পরেও৷ মাঝে সামলাতে হয়েছে বহু ঝড়-ঝাপটা৷ ফাঁস হয়েছে ক্যাথলিক দুনিয়ার একের পর এক অন্ধকার তথ্য৷ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই বিমানঘাতী বাহিনীর অন্যতম সদস্য জীবনের অন্তিমেও ময়দান থেকে পালানো অভ্যাস করতে পারেননি৷ 

২৭ মার্চ ২০০৫, ভ্যাটিকানে দাঁড়িয়ে জোসেফ রাত্‍ জিঙ্গার৷ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে হাজির কয়েক লক্ষ মানুষ৷ টিভির পর্দায় চোখ রেখে আরও কয়েক কোটি৷ কয়েক মুহূর্ত পরেই শেষ হল রাত্‍িজঙ্গারের অস্তিত্ব৷ বদলে ৭৮ বছরের বৃদ্ধ পোপ হিসেবে শপথ নিলেন ষোড়শ বেনেডিক্ট৷ 

প্রথম ভাষণেই চমকে দিয়েছিলেন বিশ্বকে৷ অকপটে জানিয়েছিলেন নিজের অতীত৷ মাত্র ১৪ বছর বয়সে যোগ দিয়েছিলেন নাত্সি তরুণ ব্রিগেড 'হিটলার ইউথ'-এ৷ 

দু'বছর পর ১৯৪৩-এ তিনি জার্মানির বিমানঘাতী বাহিনীর সদস্য৷ ৬২ বছর পর তিনিই কি না পোপ! প্রাক্তন নাত্সি প্রচার করবেন শান্তির বাণী! তা-ই করেছিলেন পরের আট বছরে৷ তবে প্রাক্তন এই সেনাকে লড়তে হয়েছিল অবিরাম৷ তাঁরই আমলে ফাঁস হয়েছিল চার্চের একের পর এক অপকীর্তি৷ অস্ট্রেলিয়ার একাধিক চার্চে যাজকরা জড়িয়ে পড়েছিলেন শিশুদের সঙ্গে যৌন সম্পর্কে৷ প্রশ্ন উঠেছিল চার্চের নৈতিকতা নিয়ে৷ গর্ভপাত বিষয়ে পুরোনো ধারণা ও মত ছাড়তে পারেননি পোপ ষোড়শ বেনেডিক্ট৷ বরাবর বিরোধিতা করে গিয়েছেন গর্ভপাতের৷ এমনকী, ধর্ষণের পর অযাচিত ভাবে সন্তান এলে তাকেও জন্ম দেওয়ার পক্ষপাতী ছিলেন পোপ৷ দুনিয়ার সর্বত্র কড়া সমালোচনা ওঠে এই ধারণার বিরুদ্ধে৷ পথে নামেন লক্ষ লক্ষ মহিলাও৷ 
বয়স থাবা বসাতে শুরু করেছিল প্রাক্তন যোদ্ধার দেহে৷ সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রধান বেদি পর্যন্ত ওই দূরত্ব পার করাও তাঁর কাছে কষ্টদায়ক হয়ে পড়ছিল ক্রমশ৷ কিছু দিন ধরেই পোপ আসছিলেন লাঠি হাতে৷ পুরোটা আর হেঁটে যেতেও পারছিলেন না৷ যেতেন চাকা দেওয়া এক ছোট প্ল্যাটফর্মে চড়ে৷ 

চিকিত্‍সকের পরামর্শে কমিয়ে দিয়েছেন বিদেশযাত্রা৷ সে ভাবে আর মানুষের সামনেও আর আসতে পারেন না৷ তাই ভবিষ্যত্‍ নিয়ে ভেবেছেন৷ ১২৯৪ সালেই পোপের পদত্যাগ সিদ্ধান্তকে বৈধতা দেন পঞ্চম সেলেস্টিন৷ সেই পথই বেছে নিলেন ষোড়শ বেনেডিক্ট৷ সিদ্ধান্ত নিলেন পদত্যাগের৷ 

আট বছর আগে এমনই এক শূন্যতার সামনে পড়েছিল ভ্যাটিকান৷ পোপের ভার সামলাবেন কে? শোনা যাচ্ছে এ বার হয়তো মিলানের আর্চবিশপ কার্ডিনাল অ্যাঞ্জেলো স্কোলা, ভিয়েনার আর্চবিশপ কার্ডিনাল ক্রিস্টোফ শোয়েনবোর্ন এবং ভ্যাটিকানের বিশপ অফিসের প্রধান কার্ডিনাল মার্ক উলে'র মধ্যেই কেউ নির্বাচিত হতে পারেন৷ --সংবাদসংস্থা

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...